ইবির লালন শাহ হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মিশুক-শরিফুল

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের ডিবেটিং সোসাইটির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিশুক শাহরিয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার ( ১২ অক্টোবর) লালন শাহ হলের টিউটর ড. হুসাইন আহমেদ লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রভোস্ট কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এছাড়াও কোষাধ্যক্ষ রাশেদ, দপ্তর সম্পাদক রমজান আলী এবং তথ্য ও প্রচার সম্পাদক মিসনু নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও লালন শাহ হল টিউটর ড. হুসাইন আহমেদ লিটন ও অপর দুই কমিশনার। প্রার্থীরা আনন্দ ও সৌহার্দ্যের সাথে ভোট প্রদান করেন।

নব নির্বাচিত সভাপতি মিশুক শাহরিয়ার বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছি ও সকলে আমার উপর আস্থা রেখেছে। যে প্রত্যাশা নিয়ে আমাকে সভাপতি নির্বাচিত করেছে সেই প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

ট্যাগ
জনপ্রিয়
মন্ত্রীর ডিও লেটারে রংপুরের প্রকল্প লালমনিরহাটে নেওয়ার উদ্যোগ, উঠছে বৈষম্যের প্রশ্ন

আপডেট সময় : ১০:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬