কার মৃত্যুতে কে করে শোক
আমি তো অশোক আমার স্মরণসভায় আমিই মধ্যমণি
কিন্তু আমার স্মরণ, শক্তি, বিবমিষা এত
তীক্ষ্ণ
তীব্র
দুর্নিবার নয়
যে উগড়ে দেব
আমার নিষ্ফলা জীবনের
কাব্য
গীত
ও তামাদি উপাখ্যান
স্মরণসভায় আমন্ত্রিত সুধীবৃন্দ
আমাকে স্মরণ করবার আগে জেনে নিন
আপনি জীবিত কিনা


























