স্মার্টফোনে মেসেজ নয়, ১১ অক্টোবর প্রিয়জনকে মনের কথা লিখুন চিঠিতে

কুবি প্রতিনিধি:
স্মার্টফোনের মাধ্যমে কয়েকটি শব্দ লিখে মুহূর্তেই বার্তা পাঠানো যায়। কিন্তু কাগজে-কলমে প্রিয়জনের জন্য মনের কথা লিখে চিঠি পাঠানোর অনুভূতি যেন আজ অনেকটাই হারিয়ে গেছে। সেই পুরোনো আবেগ ফিরিয়ে আনতে আগামী ১১ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজন করা হচ্ছে ‘চিঠি লিখন উৎসব’। এতে স্মার্টফোনের বদলে কলম হাতে নিয়ে প্রিয়জনের কাছে মনের কথা লিখতে পারবেন শিক্ষার্থীরা।
বিশ্ব ডাক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লা পোস্টাল ডিভিশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ উৎসব অনুষ্ঠিত হবে। ‘একটি ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডাকসেবা সপ্তাহের অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে। উৎসবে ডাক বিভাগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে স্মারক ডাকটিকিট প্রদর্শনীরও আয়োজন থাকবে।
কুমিল্লা পোস্টাল ডিভিশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ডাক বিভাগের কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ জাকিরুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে ক্যাম্পাসে ‘চিঠি উৎসব’ আয়োজনের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাকসেবা সপ্তাহ উদযাপনের মাধ্যমে ডাক বিভাগের ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘চিঠি উৎসব’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আয়োজনের মাধ্যমে চিঠি লেখার সংস্কৃতির পুনরুজ্জীবন এবং ডাক বিভাগের ঐতিহ্যের সঙ্গে তরুণ প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করার লক্ষ্য রয়েছে।
আয়োজকদের প্রচারপত্রে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর যোগাযোগের দ্রুত বিস্তারের ফলে হাতে লেখা চিঠির ব্যবহার অনেকটাই কমে গেছে। অথচ চিঠির প্রতিটি শব্দে, বাক্যে ও পাতায় মিশে থাকে মানুষের ব্যক্তিগত অনুভূতি ও ভালোবাসার প্রকাশ। সেই পুরোনো আবেগ ও অনুভূতিকে নতুন করে ফিরিয়ে আনতেই এ উৎসবের আয়োজন। ‘আসুন, চিঠি লিখি, সম্পর্ক গড়ি’—এ আহ্বানে শিক্ষার্থীদের উৎসবে অংশ নিতে উৎসাহিত করা হয়েছে।
এবারের বিশ্ব ডাক দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘ওয়ান পোস্টাল নেটওয়ার্ক, ইনফিনিট পসিবিলিটিজ’। এর বাংলা অর্থ ‘একটি ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’। এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে ডাকসেবার বহুমাত্রিক সম্ভাবনা এবং মানুষের সঙ্গে ডাক বিভাগের দীর্ঘদিনের সম্পর্ককে তুলে ধরা হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ১৫ অক্টোবর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসেবা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রম সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে কুমিল্লা পোস্টাল ডিভিশন।
উল্লেখ্য, প্রতিবছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হয়। ডাকসেবার গুরুত্ব, বিশ্বব্যাপী যোগাযোগে এর ভূমিকা এবং মানুষের সঙ্গে ডাক বিভাগের দীর্ঘদিনের সম্পর্ক স্মরণে দিবসটি পালন করা হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

স্মার্টফোনে মেসেজ নয়, ১১ অক্টোবর প্রিয়জনকে মনের কথা লিখুন চিঠিতে

আপডেট সময় : ০৬:৩৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬