আসিফ মাহমুদকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য

‘চোরের মায়ের বড় গলা’, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান

আসিফ মাহমুদকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মন্তব্য করেছেন রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে তীব্র মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আসিফ মাহমুদের বর্তমান অবস্থাকে ‘চোরের মায়ের বড় গলা’র সঙ্গে তুলনা করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ মাহমুদ আওয়ামী লীগের ব্যবসায়ী ও ‘ডামি এমপিদের’ সুরক্ষা দিয়েছেন। অন্তত একজন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে পুনর্বাসনের অভিযোগও করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, ওই বিষয়ে তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ মাহমুদকে কয়েকবার সরাসরি সতর্ক করেছিলেন। তবে আসিফ মাহমুদ বিষয়টি আমলে নেননি বলে দাবি করেন তিনি।

তিনি আরও দাবি করেন, বিষয়টি এনসিপির নেতাদের জানানো হলে তারা আসিফ মাহমুদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন। একই সঙ্গে দুর্নীতি ও বিতর্কের দায় এড়াতে এনসিপির নেতারা দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন—এমন তথ্য তিনি নিজে জানেন। এ ছাড়া তৎকালীন আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমের বিষয়ে কিছু তথ্যও তার কাছে এসেছিল বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, এসব বিষয়ে তিনি অন্তর্বর্তী সরকারের আরেকজন উপদেষ্টাকে অবহিত করেছিলেন। তার দেওয়া তথ্যের পর ওই উপদেষ্টা বিস্ময় প্রকাশ করেছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

এনসিপির নেতাদের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন করেন, নাহিদ ইসলাম ও আখতার হোসেনসহ দলের সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়াচ্ছেন না। এর কারণ হিসেবে তারা এসব তথ্য জানেন বলে দাবি করেন তিনি।

পোস্টের শেষাংশে আসিফ মাহমুদকে নিয়ে তীব্র সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, ‘চোরের মায়ের বড় গলা, দুর্নীতির বরপুত্র আসিফ মাহমুদের অবস্থাও সেরকম হয়েছে।’

তবে রাশেদ খাঁনের পোস্টে করা এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিটি পোস্ট/

ট্যাগ
জনপ্রিয়
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

আসিফ মাহমুদকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য

‘চোরের মায়ের বড় গলা’, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান

আপডেট সময় : ০৭:১৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬