ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরের কারণে পাঁচ দিন দূতাবাসের কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, মাসকাটের চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
দূতাবাস জানিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কনস্যুলার সেবা দেওয়া হবে।
নতুন চ্যান্সারির ঠিকানা:
বাংলাদেশ দূতাবাস, মাসকাট
Plot No. 546 (Unit 001 & Unit 002)
Villa No. 3126 (A & B)
Street No. 3040, Al Sarouj, Bausher
Sultanate of Oman
চ্যান্সারি স্থানান্তরের এ কার্যক্রমে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সহযোগিতা কামনা করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
সিটি পোস্ট/























