আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কটিয়াদি উপজেলা বিএনপির সহ-সভাপতি, করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তফাজ্জল হোসেন খান দিলিপের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,করগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,করগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক ইউসুফ, করগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল মিয়া প্রমুখ।এর আগে শতাধিক মোটরসাইকেল ও শতাধিক অটোরিকশার শোভাযাত্রা নিয়ে দলীয় মনোনয়ন ফরম নিতে কটিয়াদি আসেন কটিয়াদি উপজেলা বিএনপির সহ-সভাপতি করগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ।
এ সময় দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপি নেতা শরাফ উদ্দিন লস্কর পারভেজ এর দলীয় ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন।



























