রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
বিয়ের পিঁড়িতে বসার আগেই না ফেরার দেশে পারি জমালেন মারিয়া আক্তার (১৮)নামের এক যুবতী। আগামী শুক্রবার (২৩ অক্টোবর) মারিয়ার বিয়ের দিন ধার্য করা হয়েছিল ।
পারিবারিক কলহের জের ধরে রোববার সন্ধ্যায় (১৮ অক্টোবর) ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মারিয়া।ঘটনাটি ঘটেছে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার আউগানখিল গ্রামের ব্যাপারী বাড়িতে। তিনি ওই বাড়ির মনির হোসেনের মেয়ে। জানা গেছে বিয়ের বাজার করার জন্য মা-বাবা রামগঞ্জের সোনাপুর বাজারে গেলে ফাঁকা ঘরে মারিয়া ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসীর ধারণা প্রেম ঘঠিত কারণে হয়তো মারিয়া আত্মহত্যা করতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় তারা এই ধরনের কোন সম্পর্কের কথা জানেন না।
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, কি কারনে মারিয়া আত্মহত্যা করেছে তা আমরা এখনো জানতে পারি নি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


























