সুন্দরগঞ্জে মোবাইল কোর্টে ৫ মামলা, জরিমানা ৩ হাজার ২০০ টাকা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজার ও মজুমদার হাটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে পরিচালিত এ অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় তিনটি দোকান এবং ট্রাফিক আইন অমান্য করায় দুজনকে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজার মনিটরিংকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মূল্যতালিকা প্রদর্শন না করায় তিনটি দোকানের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ট্রাফিক আইন অমান্য করায় আরও দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মোট পাঁচটি মামলা দায়েরের মাধ্যমে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
বগুড়ার দুপচাঁচিয়ায় হোমিওপ্যাথি ফার্মেসির আড়ালে স্পিরিট বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় : ১১:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬