পূজায় নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জের মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি

হবিগঞ্জ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব নাছির উদ্দিন আহমেদ।
আজ ১৯ অক্টোবর (সোমবার) তিনি হবিগঞ্জ জেলা সফর করেন। পরিদর্শনের শুরুতে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে তাঁকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ।

বিজ্ঞাপন

পরবর্তীতে পুলিশ সুপারকে সাথে নিয়ে তিনি হবিগঞ্জ সদর থানা ও চুনারুঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে মণ্ডপগুলোতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এস.এম মনসুর মুসা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগ
জনপ্রিয়
ইটাখলায় রেললাইনে ব্রিজের স্লিপার ক্ষতিগ্রস্ত, দুর্ঘটনার শঙ্কা

আপডেট সময় : ১০:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬