স্টাফ রিপোর্টার | মীর মো: রাকিব হাসানঃ
বগুড়ার শেরপুর উপজেলায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাইমদসহ বিপ্লব মারডী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার বেলগাড়ী হাসপুকুর গ্রামের তাঁর বসতবাড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি কালো রঙের প্লাস্টিকের জারিকেন থেকে ৫০০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার বিপ্লব মারডী ওই গ্রামের দেবেশ মারডী ও মমতা বেশরার ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শেরপুর থানায় নিয়মিত মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।




















