নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ডাকাতি প্রতিরোধ, মাদক উদ্ধার ও প্রো-অ্যাকটিভ পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় এবং রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করেছে জেলা প্রশাসন।
রোববার (১৮ অক্টোবর) নওগাঁ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের হাতে এ শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা স্মারক গ্রহণের পর বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা পুলিশকে সম্মানিত করায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি আগামী দিনে অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।




















