সুনামগঞ্জের মধ্যনগরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড ঘর-বাড়ি, আহত কয়েকজন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রামে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১০টার দিকে।

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা মোঃ মাইনুদ্দিন বলেন, ঝড়ের কবলে ২৫টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯টি বাড়ি-ঘর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “রাতের আকস্মিক ঝড়ে আমানিপুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় ২৫টি ঘর ক্ষতিগ্রস্ত এবং ৯টি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে এবং প্রশাসনের কাছে পাঠানো হবে, যাতে তারা দ্রুত সহায়তা পায়।”

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে গ্রামের কাঁচা ও টিনের ঘরগুলো লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এদিকে ঘটনার খবর পেয়ে মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে যাচাই-বাছাই শেষে তাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা প্রদান করা হবে।

জনপ্রিয়
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

আপডেট সময় : ০৮:৩১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬