মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের শ্রদ্ধেয় মাতা ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিটি পোস্টের প্রকাশক মোঃ শেখ সাদী।
এক শোকবার্তায় মোঃ শেখ সাদী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
























