শাহজালাল বিমানবন্দরে ৪৭৫ গ্রাম সোনার গহনা উদ্ধার, আটক ২

শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২

শাহজালাল বিমানবন্দরে আটক দুজনের কাছ থেকে উদ্ধার করা সোনার গহনা।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের সোনার গহনাসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বহির্গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, আটক দুজন বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৪৭৫ দশমিক ৬ গ্রাম বা ৪০ দশমিক ৭৮ ভরি সোনার গহনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সব গহনা ২১ ক্যারেটের বলে জানিয়েছে এপিবিএন।

পুলিশের হিসাবে, উদ্ধার করা সোনার আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে এসব সোনার গহনা বাংলাদেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। সোনা ও মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেইঃ শাহাদাত হোসেন সেলিম এমপি 

শাহজালাল বিমানবন্দরে ৪৭৫ গ্রাম সোনার গহনা উদ্ধার, আটক ২

শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২

আপডেট সময় : ০৭:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬