তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা, সাক্ষাতের আশা ট্রাম্পের

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, প্রত্যাশা করলেন সাক্ষাতের

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

চিঠির শুরুতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো চিঠি তিনি পেয়েছেন। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

ট্রাম্প বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও তাঁকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

চিঠিতে ট্রাম্প লেখেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না। বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্যও ধন্যবাদ।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।’

বিজ্ঞাপন

বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করেন ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশের জনগণ অনেক কঠিন সময় পার করেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।

চিঠিতে ট্রাম্প লেখেন, ‘বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে, আপনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশটির খুব উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।’

চিঠির শেষে শুভকামনা ও আন্তরিকতা জানিয়ে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশের পক্ষ থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্টের এই চিঠি আসে। এতে উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে।

ট্যাগ
জনপ্রিয়
অষ্টগ্রাম হাওরে শীতের আগমনী বার্তা, প্রকৃতিতে ঋতু বদলের ছোঁয়া

আপডেট সময় : ০৭:৩৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬