শেখ হাসিনা দেশে আসুক, আইনের মুখোমুখি করে রায় কার্যকর করতে চাই: এমপি মামুন

জামালপুর প্রতিনিধি:

শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে, তবে আইনের মুখোমুখি করে বিচারের রায় কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মামুন বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। শেখ হাসিনা দেশে আসুক, আমরা স্বাগত জানাই। তবে তাঁকে আইনের মুখোমুখি করে বিচারের রায় কার্যকর করতে চাই। যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার শান্তির জন্যই এই বিচার কার্যকর করা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণাকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ মেনে নেবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফিসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীঘাট এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। এতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

ট্যাগ
জনপ্রিয়
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন

আপডেট সময় : ০৮:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬