ফেসবুকে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক রাশিদুল গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাবনার সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে রাশিদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রতি শুক্রবার তিনি ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।

বিজ্ঞাপন

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ওসি আরও বলেন, সাঁথিয়া থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
#

ট্যাগ
জনপ্রিয়
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন

আপডেট সময় : ০৮:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬