শ্রীমঙ্গলে জেঁকে বসতে শুরু করেছে শীতের পারদ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
চায়ের দেশ হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। এক দিনের ব্যবধানে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ঠান্ডার অনুভূতি বেশি থাকছে। ভোরেও শীতের আমেজ নিয়ে শুরু হচ্ছে মানুষের দিন।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি।
স্থানীয়দের ভায্য মতে, সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাত যত গভীর হয়, শীতের অনুভূতিও তত বাড়ে। ভোরে বাইরে বের হলে ঠান্ডা বেশি টের পাওয়া যাচ্ছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, চা-বাগানের শ্রমিক, রিকশাচালক ও দিনমজুরদের জন্য শীতের উপস্থিতি বেশি অনুভূত হচ্ছে। তবে সূর্য ওঠার পর রোদের তাপে দিনের বেলায় ঠান্ডার প্রভাব কিছুটা কমে যায়।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, অন্যান্য বছরের তুলনায় এখনো শীতের তীব্রতা খুব বেশি নয়। তবে তাপমাত্রা কমতে শুরু করায় শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন

আপডেট সময় : ০৮:৪৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬