সুনামগঞ্জ (ধর্মপাশা) প্রতিনিধি :
সুনামগঞ্জের ধর্মপাশায় মোঃ রোকনুজ্জামানকে আহবায়ক ও ফারুক আহমেদ জসিম রেজভীকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবন্ধিত অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৭নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর দলীয় প্যাডে সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ এবং সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন এর স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা শাখার এই আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়।
জানা যায়, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৭ ডিসেম্বর ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবন্ধিত অঙ্গসংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কে প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য ছিলো, বাংলাদেশের নিজস্ব জাতীয় সংস্কৃতির চর্চা ও বিকাশ ঘটানো।
উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামের বাসিন্দা রোকনুজ্জামানকে আহবায়ক ও সদর ইউনিয়নের বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ জসিম রেজভীকে সদস্য সচিব করে গত ২০নভেম্বর শুক্রবার সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির আহবায়ক অধ্যক্ষ শেরগুল আহমদ এবং সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন এর স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলা শাখার এই আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে উপজেলা বিএনপি’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক সিনিয়র নেতৃবৃন্দ’সহ অনেকেই সদস্য হিসেবে অন্তর্তভুক্ত হয়েছেন।
এই আহবায়ক কমিটি অনুমোদন পাওয়ায় ধর্মপাশা উপজেলায় সাংস্কৃতিক ও বিনোদনের প্রাণ ফিরে পাবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন উপজেলার সাধারণ মানুষ ও বিএনপি’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তনয় কান্তি পিন্টু
২৮.১১.২০২৬




















