নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামে দিদার মিয়া (২৮) নামক এক চা স্টল দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় যে, কিছুদিন আগে দিদার মিয়ার ছোট ভাই দিনার মিয়া (২১) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিলে অংশগ্রহণ করে নেওয়াজ মোরশেদ ইমনের নেতৃত্বে।
গতকাল শুক্রবার রাত ১ টা ৩০ মিনিটে দিনার মিয়ার খোঁজে পুলিশ তার বাড়িতে যায়৷ দিনার মিয়াকে খোঁজে না পেয়ে তার বড় দিদার মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মোহনগঞ্জ থানার পুলিশ প্রশাসন ও ডিবি পুলিশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাদের উৎপাত দেখে গ্রেফতার চালিয়ে যাচ্ছে।
স্থানীয় জনসাধারণের মুখে গুঞ্জন শোনা যায় যে, গ্রেফতারকৃত দিদার মিয়া রাজনীতির সঙ্গে জড়িত নেই, সুইচ গেটের কাছে একটি চা স্টল আছে সেখান থেকে রুজকার করে তার পরিবার চলে।




















