রুকনদের ভোটে ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির নির্বাচিত মাস্টার রফিকুল ইসলাম

ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। রুকনদের (সদস্য) গোপন ভোটে সংগঠনটির উপজেলা আমির নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নবনির্বাচিত দায়িত্বশীলদের নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত আমির মাস্টার রফিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার স্বপন। এ সময় জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, মাস্টার রফিকুল ইসলাম এর আগে ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য।
নতুন কমিটিতে নায়েবে আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল মালেক এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রহমান। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রভাষক আব্দুস সাত্তার সাজু ও আব্দুল কাদের বিএসসি।
এ ছাড়া কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সেকেন্দার আলী, বেলাল হোসেন, হাসান মুহসিন ও নুরুজ্জামান সরকার।
নতুন মজলিশে শূরা সদস্য হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুর রহমান, আব্দুস সাত্তার সাজু, মাওলানা সেকেন্দার আলী, আব্দুল কাদের বিএসসি, মাস্টার বেলাল হোসেন, মাওলানা ইউনুস আলী, মুক্তিযোদ্ধা হাসান মুহসিন (মনোনীত), নুরুজ্জামান সরকার (মনোনীত), ফাহিমা দেওয়ান (মহিলা বিভাগের সেক্রেটারি) এবং মর্জিনা খানম (মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি)।
দলীয় নেতারা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা অনুসারে রুকনদের গোপন ভোটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নতুন কমিটি আগামী দুই বছর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

রুকনদের ভোটে ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির নির্বাচিত মাস্টার রফিকুল ইসলাম

আপডেট সময় : ১১:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬