ফেনী শান্তি নিকেতন ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

‎ফেনী শান্তি নিকেতন ক্যাডেট ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

‎

‎​বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠান সংলগ্ন গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এ উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়।

‎শিক্ষানুরাগী ও সমাজসেবক কেবিএম শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগী অধ্যাপক আবু ইউছুপ।

‎এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শামসুর রহমান আজাদ ও  ইঞ্জিনিয়ার ইউসুফ দুলাল।

বিজ্ঞাপন

‎এতে স্বাগত বক্তব্য রাখেন ​প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এম. মামুনুর রশীদ।

‎​বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান।

‎শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যকে উৎসাহিত করতেই প্রতিবছর এ সংবর্ধনা ও বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়।

‎অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৬০০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ইভেন্টে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৬৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে।

‎উক্ত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো প্রাঙ্গণ।

ট্যাগ
জনপ্রিয়
ইউএনওর নির্দেশের ১৫ দিন পরও উদ্ধার হয়নি সরকারি শেড, ঝুলল বিএনপির নামের সাইনবোর্ড

আপডেট সময় : ১১:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬