জীবননগরে পিটিয়ে আব্দুল খালেকের মৃত্যু, সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে অভিযোগ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগরে পিটিয়ে গুরুতর আহত আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে।

নিহত আব্দুল খালেক উপজেলার বাঁকা পূর্বপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম আজের বক্স।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৮টার মধ্যে আব্দুল খালেক ব্যক্তিগত প্রয়োজনে বাঁকা গ্রাম থেকে পার্শ্ববর্তী মিনাজপুরে যাচ্ছিলেন। পথে বাঁকা ইলাপাড়া এলাকায় তাঁকে একা পেয়ে তার সাবেক স্ত্রী পরিবারের সদস্য মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কাটা, ফাটা ও থেঁতলে যাওয়ার জখম হয়। পরে মো. ওসমান গনি (৪৫), ইসমাইল হোসেন (৪০) ও আব্দুল খালেকের সাবেক স্ত্রী পাপিয়া খাতুন (৪০) তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁকে হাসপাতালে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যান বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

এদিকে, আব্দুল খালেকের সঙ্গে তাঁর সাবেক স্ত্রী পাপিয়া খাতুনের প্রায় দুই বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং ওই মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন বলে জানা গেছে। জামিনে মুক্তির পর এ বিষয় নিয়ে সাবেক স্ত্রী ও তাঁর শ্যালকদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় এবং এর আগেও মারধরের ঘটনা ঘটেছিল বলে জানা যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে।
মৃত্যুর কারণ সম্পর্কে তিনি জানান, সাবেক স্ত্রী’র পরিবারের সঙ্গে পূর্বের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি, তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ
জনপ্রিয়
মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

জীবননগরে পিটিয়ে আব্দুল খালেকের মৃত্যু, সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ১১:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬