ইউএনওর নির্দেশের ১৫ দিন পরও উদ্ধার হয়নি সরকারি শেড, ঝুলল বিএনপির নামের সাইনবোর্ড

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খোলারহাট বাজারে সরকারি অর্থায়নে নির্মিত একটি শেড ঘর দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দেওয়া ১৫ দিনের সময়সীমা শেষ হলেও তা এখনো উদ্ধার করা হয়নি। এরই মধ্যে দখলকৃত শেড ঘরে ‘খোলারহাট বিএনপি শাখা’ নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। তবে স্থানীয় ও উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, এ নামে তাদের দলের কোনো অনুমোদিত শাখা নেই।
জানা যায়, ২০১৮–১৯ অর্থবছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় খোলারহাট বাজারের সাধারণ ব্যবসায়ীদের ব্যবহারের জন্য শেডটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ব্যবসায়ীরা এটি ব্যবহার করলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েকজন ব্যক্তি শেডটি দখলে নেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভূমি অফিসসংলগ্ন ওই স্থাপনাটি দখলের ক্ষেত্রে ভূমি কর্মকর্তা সাদিকুর রহমানের যোগসাজশ ছিল। এমনকি প্রশাসনিক ব্যবস্থা এড়াতে ক্লাবের পরিবর্তে বিএনপির নাম ব্যবহার করে সাইনবোর্ড টাঙানোর পরামর্শ দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগও করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্টদের ১৫ দিনের মধ্যে সরকারি শেড দখলমুক্ত করার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। বরং এর মধ্যেই শেডটিতে ‘খোলারহাট বিএনপি শাখা’ নামে সাইনবোর্ড টাঙানো হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার লাল বলেন, “খোলারহাট শাখা নামে আমাদের কোনো শাখা নেই। এটি দলের কোনো সিদ্ধান্ত বা অনুমোদিত কার্যক্রম নয়।”
ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল সরকার প্রিন্সের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু বলেন, “ফুলবাড়ী উপজেলায় এখনো নতুন কোনো কমিটি গঠন হয়নি। খোলারহাট শাখা নামেও বিএনপির কোনো শাখা নেই।”
অন্যদিকে ভূমি কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, সরকারি শেড দখলের বিষয়টি সত্য। তবে তাঁর বিরুদ্ধে ওঠা যোগসাজশ, পরামর্শ ও অর্থ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখার সুযোগ নেই। বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের দাবি, সরকারি অর্থে নির্মিত শেডটি দ্রুত দখলমুক্ত করে তাদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হোক।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

ইউএনওর নির্দেশের ১৫ দিন পরও উদ্ধার হয়নি সরকারি শেড, ঝুলল বিএনপির নামের সাইনবোর্ড

আপডেট সময় : ১১:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬