৬ লাখ টাকা চাঁদা দাবি,  না পেয়ে বাড়ি লক্ষ্য করে গুলি

ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে খুলনা নগরীর মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ স্কুলের সামনে সুমনের বাড়ির গেটে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেলে আসা তিন যুবক এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এসময় তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। বাড়ির গেটের সামনে পৌঁছে তারা এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিন যাবৎ ওই বাড়ির লোকজনের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দেওয়ায় বুধবার বাড়ির গেটে গুলি চালানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে।
এদিকে নগরীর টুটপাড়া এলাকায় বুধবার সকালে পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেফতার করা হয়।  এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শটগানের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এর আগে গতকাল দিনভর নগরীর সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
নেতা নয়,জনগণের সেবক হতে চান,মোঃ এনাম উদ্দিন তালুকদার

নেতা নয়,জনগণের সেবক হতে চান,মোঃ এনাম উদ্দিন তালুকদার

৬ লাখ টাকা চাঁদা দাবি,  না পেয়ে বাড়ি লক্ষ্য করে গুলি

আপডেট সময় : ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬