পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা রুশদা ইসলাম রিপা’র কৃতিম মুদ্ধিমত্তা এ আই ব্যবহার করে অশ্লীল ভিডিও ছড়িয়ে সাইবার বুলিং এর অপরাধে গোপাল হালদারকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা ধর্ষণ প্রতিরোধ মঞ্চ।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে শহরের চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার বিভিন্নশ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ভুক্তভোগির অভিযোগ গোপাল হালদার খবর পটুয়াখালী নামে একটা ফেইসবুক গ্রুপে কিছুদিন ধরে মোবাইল সাংবাদিকতা করে আসছিলো। কয়েক মাস পূর্বে কালের কন্ঠ পত্রিকার (মাল্টিমিডিয়া) বিভাগে পটুয়াখালীতে কাজ করেন। অভিযোগ ওঠে কালের কন্ঠ পত্রিকায় কাজ শুরুর পর থেকেই নামধারী এই সাংবাদিক চরম বেপরোয়া হয়ে ওঠে এবং অল্প সময়ের মধ্যেই নানা অপরাধে জড়িয়ে পড়েন। ভুক্তভোগি অভিযোগকারী জানান কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই প্রযুক্তি দিয়ে তার বিরুদ্ধে অশ্লীল ভিডিও তৈরী করে এবং সেই ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি করে আসছিলো। এর আগেও তিনি এ আই প্রযুক্তি দিয়ে একাধিক নারীর ছবি দিয়ে অশ্লীল ভিডিও তৈরী করে ব্লাকমেইল ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। এছাড়া ইসকনের সঙ্গে জড়িয়ে দেশ বিদ্রাহী নানা কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভুক্তভোগি গতকাল রাতে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। আসামীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পালন করা হয়।
উল্লেখ্য এই অপরাধ থেকে বাচঁতে সত্যি ঘটনা উল্লেখ না করে কালেরকন্ঠ ডিজিটালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সংঘবন্ধ হামলা শিরোনামে অসত্য ও মনগরা একটি সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও মনগরা গল্প কাহিনী।




















