মুরাদ মিয়া,তাহিরপুর,প্রতিনিধি:
সুনামগঞ্জের সুরমা ব্রীজ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে এসআরবি-৯।
মঙ্গলবার রাত ১০.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি রুকনুজ্জামানের নেতৃত্বে সুরমা ব্রীজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল নামের এক যুবকে আটক করা হয়। জানাযায়,সে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্ধা।
এসআরবি-৯ এর এএসপি রুকনুজ্জামান জানান, এসআরবির গোয়েন্দা নজরদারিতে আগেই ছিল। সিলেট থেকে সিএনজি দিয়ে তাহিরপুর যাওয়ার পথে সুরমা ব্রীজে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রকৃত মাদক ডিলারদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।




















