ধান রোপণ এক পক্ষের, কাটার অভিযোগ অন্য পক্ষের বিরুদ্ধে; ৯৯৯-এ ফোনে পুলিশের হস্তক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষের রোপণ করা ধান অন্য পক্ষের লোকজন কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন ভুক্তভোগী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষকে জমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনায় বসার পরামর্শ দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সরাইল উপজেলার খাঁটিহাতা গ্রামের বন্দেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুস্তাক জানান, তার বাবা মারা যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র দুই বছর। তখন তার ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র তিন মাস। এরপর থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের সূত্রপাত।

মুস্তাকের অভিযোগ, ২০১৭ সালে তার এক চাচা আদালতের মাধ্যমে এফিডেভিট ও সাক্ষীর ভিত্তিতে ৪ শতক জমির রেকর্ড সংশোধন করে নেন। পরবর্তী সময়ে আরেক চাচার ছেলে এসে জমি জবরদখল করেন। এ নিয়ে সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষ তা মেনে নেয়নি।

তিনি দাবি করেন, প্রথমে সাড়ে ৭ শতক জমি দেওয়ার কথা থাকলেও প্রতিপক্ষ পুরো ৫৮ শতক জমি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় তিনি আদালতে মামলা করে নিষেধাজ্ঞা নেন। এ ছাড়া থানা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তদন্ত প্রতিবেদনও তার পক্ষে এসেছে বলে দাবি করেন তিনি।

মুস্তাক আরও বলেন, চলতি বছর সমাধানের ভিত্তিতে বিরোধপূর্ণ জমিতে তিনি ধান রোপণ করেন। কিন্তু সোমবার প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে সেই ধান কেটে ফেলে। খবর পেয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া রাতের আঁধারে বিষ প্রয়োগ করে তার গাছপালা নষ্ট করারও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষের মাহফুজ বলেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। চাচাদের উপস্থিতিতে সামাজিকভাবে বিষয়টি সমাধান হয়েছিল। ওই সমাধানের পর তারাই জমিতে ধান রোপণ করেছেন, মুস্তাক পক্ষ নয়। সমাধানের পরও মুস্তাক পক্ষ নতুন করে বিরোধ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজ সরাইল উপজেলা জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক এবং জাতীয় যুব সংহতির সাবেক সেক্রেটারি। তিনি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। তার স্ত্রী বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, কেটে রাখা ধান এখনো জমিতেই পড়ে রয়েছে। রাতের আঁধারে প্রতিপক্ষ ধান নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন মুস্তাক। তিনি বলেন, জমির মালিকানা নিয়ে আদালতে মামলা ও নিষেধাজ্ঞা থাকার পরও ধান কেটে নেওয়ার ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিক জানান, সরেজমিনে তদন্ত করে তারা জানতে পেরেছেন, মুস্তাক পক্ষই ওই জমিতে ধান রোপণ করেছে। ধানের বীজ সরবরাহকারী ব্যক্তিকেও ঘটনাস্থলে পাওয়া গেছে। তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন। জমিটি মুস্তাকদের ক্রয়কৃত ও ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এসআই শফিক আরও বলেন, বিবাদী পক্ষও ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির অংশীদার হতে পারে। তবে তাদের প্রাপ্য অংশ অন্য জায়গায় থাকতে পারে। এই নির্দিষ্ট জমিতে মুস্তাক পক্ষ ধান রোপণ করেছে, অথচ বিবাদী পক্ষ সেই ধান কেটে নিচ্ছিল। ধান কাটার সময় ইউনুস, বশির ও মহসিন নেতৃত্বে ছিলেন বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা বলেন, ধান রোপণের সময় কোনো বাধা দেওয়া হয়নি। তাই এখন ধান কেটে নেওয়া ঠিক হয়নি। যারা ধান রোপণ করেছেন, তারাই তা সংগ্রহ করবেন।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে শীতার্তদের পাশে আশা,  ৪০০ কম্বল হস্তান্তর

আপডেট সময় : ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬