রংপুরের আলোচিত চার খুনের মামলায় চার্জশিটে ত্রুটি, সংশোধনের পরামর্শ পাবলিক প্রসিকিউটরের

আনোয়ারুল ইসলাম রনি ,রংপুর:
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তিন মাস পর অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অভিযোগপত্রে বেশ কিছু ত্রুটি চিহ্নিত হওয়ায় সেগুলো সংশোধনের পর দাখিলের পরামর্শ দিয়েছে প্রসিকিউশন।
রোববার (২২ নভেম্বর) সকালে অভিযোগপত্র দাখিলের আগে পরামর্শ নিতে রংপুর মহানগর দায়রা জজ আদালতে যান মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী।
রংপুর মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাদি বেলাল বলেন, রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে তাঁকে বিষয়টি অবহিত করা প্রয়োজন ছিল। কিন্তু এ বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। আদালতও অভিযোগপত্রে কিছু ত্রুটি চিহ্নিত করে এ বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছেন।
তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী জানান, অভিযোগপত্র দাখিলের আগে আদালত ও এসি প্রসিকিউশন অফিসারের সঙ্গে পরামর্শ করার নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুসরণ করেই পরামর্শ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সংশোধন শেষে অভিযোগপত্র দাখিল করা হবে।
রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, মামলাটি স্পর্শকাতর হওয়ায় আদালত কিছু পরামর্শ দিয়েছেন। সেসব পরামর্শ অনুসারে প্রয়োজনীয় সংশোধন ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। দ্রুতই অভিযোগপত্র দাখিল করা হবে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাসায় শ্বাসরোধে হত্যা করা হয় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীকে। এ ঘটনায় দুই প্রতিবেশী সিদ্ধার্থ দাশ ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে শীতার্তদের পাশে আশা,  ৪০০ কম্বল হস্তান্তর

আপডেট সময় : ০১:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬