মোঃ আবু রায়হান ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
দেশব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছে কিশোরগঞ্জের ইটনা উপজেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়ালি উপভোগ করেন ইটনা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ আয়োজনের মাধ্যমে গ্রামাঞ্চলের শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইটনা উপজেলা প্রশাসনের ভার্চুয়াল অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





















