আনন্দ পাঠের মাধ্যমে বইয়ের সাথে যুক্ত হবে শিক্ষার্থীরা: হবিগঞ্জে ‘আনন্দ পাঠের আসর’ উদ্বোধন

আজিজুর রহমান(আজিজ):

হবিগঞ্জ, ৪ নভেম্বর ২০২৬: আনন্দ পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হবে এবং তাদের মধ্যে স্থায়ী পাঠাভ্যাস গড়ে উঠবে। হবিগঞ্জ জেলার স্কুল ও পাঠাগারসমূহে ‘আনন্দ পাঠের আসর’ শীর্ষক পাঠচক্রের শুভ উদ্বোধন এবং শিক্ষার মানোন্নয়নে অংশীজনদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
আজ হবিগঞ্জে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের বই পড়ার আগ্রহ বাড়াতে এবং আনন্দময় পাঠচর্চার মাধ্যমে শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন নিশ্চিত করতে এই ধরণের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম।
বক্তারা শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার নানা দিক ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা জানান, আনন্দ পাঠের আসর জেলার স্কুল ও পাঠাগারগুলোতে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং কোমলমতি শিক্ষার্থীদের বইমুখী করতে সহায়তা করবে। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : আহত ১০

আপডেট সময় : ১০:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬