নওগাঁয় অপরাধ দমনে সাফল্য: ডিবি পুলিশের সদস্যদের সম্মাননা ও উপহার দিলেন পুলিশ সুপার

অপরাধ দমন, অপরাধী গ্রেফতার এবং দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যদের সম্মাননা ও উপহার প্রদান করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
অপরাধ দমনে তাৎক্ষণিক পদক্ষেপ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে বিভিন্ন সাফল্য অর্জন করায় ডিবি পুলিশের ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে তিনি অভিনন্দন জানান এবং উপহার প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার অপরাধ দমনে পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
নওগাঁ জেলা পুলিশ অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
রামপালে তারেক রহমানের আগমন উপলক্ষে মল্লিক জুবায়ের হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬