পিরোজপুর প্রতিনিধিঃ
জাতীয় কৃষক শক্তির পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য ৪৫ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মো. সাখাওয়াত হোসাইনকে আহ্বায়ক এবং মো. মাহাবুবুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম খান, যুগ্ম আহ্বায়ক গৌতম কুমার দে, মো. মহিউদ্দিন শেখ, মো. আবুবকর খান ও ফাতেমা বেগম। সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. ইমরান খান এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন মো. এনামুল হক, মো. এমরাত হোসাইন ও মো. চান মিয়া।
এ ছাড়া মুখ্য সংগঠক করা হয়েছে সবুজ বিন সিদ্দিককে। সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মো. মনিরুজ্জামান এবং যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন মো. তোহিদ শেখ, মো. হাসান শেখ ও মো. নাসির উদ্দিন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুল হালিম শেখ, মাহমুদুল হাসান, মো. আমির হোসেন, মো. লোকমান খান, মো. রফিকুল ইসলাম, মো. সরোয়ার হোসেন, আ. কাউছুম, আ. মালেক, আ. রাজ্জাক, প্রণব কীর্তনীয়া, নিমাই বাকচী, মোসা. কলি, মোছা. লিপি আক্তার, শরিফুল ইসলাম, হুমায়ুন কবির, ওয়াহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ফাহাদ বিন মুসা ও মুহাম্মদ ইয়াসিনসহ অন্যরা।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির দায়িত্বশীলদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে সংগঠনের মুখ্য সংগঠক নাসিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।




















