মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জামালপুরে দুই ফার্মেসিকে জরিমানা

রাজন্য রুহানি, জামালপুর:

জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ রাখার দায়ে ইসলামিয়া ফার্মেসি ও আলিফ ফার্মেসি নামে দুটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে।

৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পাঁচ রাস্তার মোড়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।

বিজ্ঞাপন

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা পাঁচ রাস্তার মোড়ের বিভিন্ন ফার্মেসিতে এ তদারকি চালানো হয়। এ সময় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের অপরাধে ইসলামিয়া ফার্মেসিকে ৫ হাজার এবং আলিফ ফার্মেসিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই দুই ফার্মেসির সত্ত্বাধিকারী মো. আনিছুর রহমান।

স্থানীয়রা জানায়, অভিযানকালে অবৈধ দোকানপাট উচ্ছেদের ফলে মোড় এলাকায় পথচারী ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান জানান, জনস্বার্থ রক্ষা ও বাজার তদারকিতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

ট্যাগ
জনপ্রিয়
মা ও পোনা মাছ রক্ষায় কেন্দুয়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়েছে প্রশাসন 

আপডেট সময় : ০৬:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬