মাদারগঞ্জে ব্যাংক থেকে টাকা তুলে ওষুধ কিনতে গিয়ে নারীর ২ লাখ টাকা উধাও

তোফায়েল হোসেন,মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে সোনালী ব্যাংক থেকে প্রবাসী ছেলেদের পাঠানো টাকা তুলে ওষুধ কিনতে গিয়ে প্রতারক চক্রের কবলে পড়েছেন লাভলী বেগম (৫০) নামের এক নারী। এ সময় তার ভ্যানিটি ব্যাগে থাকা নগদ দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে মহিলা চোর চক্র।
​মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বালিজুড়ী নূরুন্নাহার মার্কেটের সোনালী ব্যাংক সংলগ্ন একটি ফার্মেসিতে এই চুরির ঘটনা ঘটে।
​ভুক্তভোগী লাভলী বেগম উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর এলাকার কলম মণ্ডলের স্ত্রী। তাঁর দুই ছেলে লাঞ্জু ও রবিউল কুয়েত প্রবাসী।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কুয়েত থেকে পাঠানো দুই লাখ টাকা সোনালী ব্যাংক বালিজুড়ী বাজার শাখা থেকে উত্তোলন করেন লাভলী বেগম। টাকাগুলো তাঁর ভ্যানিটি ব্যাগে রেখে ব্যাংকের নিচেই একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান। ওষুধ নেওয়ার সময় কৌশলে তাঁর ব্যাগ থেকে দুই লাখ টাকা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।
​ফার্মেসির সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন তিন নারীর উপস্থিতি দেখা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী নারী। প্রবাসী ছেলেদের কষ্টের উপার্জিত টাকা হারিয়ে তিনি এখন সম্পূর্ণ দিশেহারা। বারবার বিলাপ করে বলছেন, স্বামী ও সন্তানদের তিনি কী জবাব দেবেন।
​এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
মা ও পোনা মাছ রক্ষায় কেন্দুয়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়েছে প্রশাসন 

আপডেট সময় : ০৬:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬