গাইবান্ধা প্রতিনিধি
কৃষকের মুখে হাসি ফোটাতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গাইবান্ধায় ১৩ জন কৃষকের মাঝে ১৪ লাখ ৮০ হাজার টাকা কৃষি ও প্রাণিসম্পদ ঋণ বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি। সহজ প্রাতিষ্ঠানিক ঋণের মাধ্যমে কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জনতা ব্যাংক পিএলসির তুলসীঘাট শাখার উদ্যোগে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ‘প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি, গাইবান্ধা এরিয়ার উপ-মহাব্যবস্থাপক মো. আলফার হোসেন।
এ সময় তুলসীঘাট শাখার ব্যবস্থাপক মো. খালেদ হোসেন সরকার, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলফিকার রহমান, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্যাংকের প্রকাশিত গ্রাহক তালিকা অনুযায়ী, ঋণপ্রাপ্ত ১৩ জনের মধ্যে শস্য খাতে ৯ জন এবং প্রাণিসম্পদ খাতে ৪ জন রয়েছেন।
ঋণপ্রাপ্ত কৃষক ও বরাদ্দের পরিমাণ:
১. মো. আব্দুল কফি — ১ লাখ ৬০ হাজার টাকা।
২. খয়বর রহমান — ৯০ হাজার টাকা।
৩. ইউসুফ আলী — ১ লাখ ৪০ হাজার টাকা।
৪. নুরুননবী সরকার — ৫০ হাজার টাকা।
৫. শহিদুল — ৪৫ হাজার টাকা।
৬. জাহেদুল — ৩৫ হাজার টাকা।
৭. হাবিবুর রহমান — ১ লাখ ৫০ হাজার টাকা।
৮. শহিদুল — ১ লাখ ৫০ হাজার টাকা।
৯. হানিফ — ১ লাখ ২০ হাজার টাকা।
১০. ফিরোজ — ১ লাখ ৮০ হাজার টাকা।
১১. সাগর — ৯০ হাজার টাকা।
১২. মাসুদ — ৯০ হাজার টাকা।
১৩. মিল্টন — ১ লাখ ৮০ হাজার টাকা।
সব মিলিয়ে ১৩ জন কৃষকের মধ্যে মোট ১৪ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ঋণের অর্থ যথাযথভাবে কৃষি উৎপাদন ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ করা হলে কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং কৃষি খাতকে এগিয়ে নিতে জনতা ব্যাংকের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




















