গাইবান্ধায় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি:
‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদাতারা অংশগ্রহণ করেন। একই সঙ্গে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করানোর সুযোগ পান বিভিন্ন বয়সী মানুষ।
আয়োজকরা জানান, দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে মোট ১৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। পাশাপাশি ১৭০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল করিম নাঈম, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সিনিয়র সহসভাপতি আ.খ.ম. রফিকুল ইসলাম কাফি, সহসভাপতি নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, কার্যকরী উপদেষ্টা মো. তৌহিদুল ইসলাম বিমান, সদস্য মিম আকতার, রিংকি, মাহাথির, রায়হান কবির, শিমুল মিয়া, শিরিনা আকতার, ইপ্তি ও মিতু আকতারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি মরণোত্তর চক্ষুদানে মানুষকে উৎসাহিত করা এবং রক্তদানের বিষয়ে জনসচেতনতা বাড়ানোই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৪:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬