ভাঙ্গায় সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা: প্রশাসনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  বিপ্লব কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার (০১ নভেম্বর) উপজেলার মানিকদহ ইউনিয়নের তুলসীঘাটা মৌজায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক জমিটি দখলমুক্ত করা হয়।
​
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মানিকদহ ইউনিয়নের ১০ নং তুলসীঘাটা মৌজায় বিএস খাস ০১ নং খতিয়ানভুক্ত ৩৯১ নং দাগ এবং বিএস ০৪ নং খতিয়ানভুক্ত ৩২৯ নং দাগের সরকারি জমিতে স্থানীয় কতিপয় ব্যক্তি অবৈধভাবে ঘর নির্মাণ করে দখল করার অপচেষ্টা চালাচ্ছিল। এর আগে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্মাণকাজ বন্ধ রাখা এবং সেখানে থাকা নির্মাণসামগ্রীসহ যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল।
​
তবে তারা প্রশাসনের সেই নির্দেশনা অমান্য করে পুনরায় অবৈধ নির্মাণকাজ চালিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরীফুল্লাহর নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহায়তায় সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে জমি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।
​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরীফুল্লাহ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ দখলের চেষ্টা করায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি সম্পত্তি ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায আনন্দ মিছিল

আপডেট সময় : ০৯:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬