বগুড়ায় ৮০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মীর মোঃ রাকিব হাসান:

বগুড়া মহানগরের স্টেশন রোডের স্বপ্নপুরী হোটেলের সামনে ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে অংশ নেন।

বিজ্ঞাপন

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নিহাত মিয়া (২০), মো. আরমান ইসলাম (৩৩), মো. আবু তালাহা (২৭), শ্রী বিশ্বজিৎ (৪৭), মো. মনজুর আলম (৪০), মো. রনি (৪২), মো. সুমন সরকার (২৮) ও মো. শেখ শামীম (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার আটজনের মধ্যে প্রথমজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দ্বিতীয় থেকে সপ্তম ব্যক্তিকে প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অষ্টম ব্যক্তিকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৮০ গ্রাম।

ট্যাগ
জনপ্রিয়
নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায আনন্দ মিছিল

আপডেট সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬