আজমিরীগঞ্জে মাদক নির্মূলে মাঠে নামার আহ্বান, অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ ওসি শফিকুল ইসলামের

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক নির্মূল কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজমিরীগঞ্জ শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনা সভায় পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। নিজের ছেলে কার সঙ্গে মেলামেশা করে, কার সঙ্গে চলাফেরা করে এবং কোথায় সময় কাটায়, সে বিষয়ে অভিভাবকদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা নিজেরা সচেতন হলে এবং সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে এই সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল করা সম্ভব। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ওসি শফিকুল ইসলাম আজমিরীগঞ্জ পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নের সর্বস্তরের সচেতন মানুষকে মাদক নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক মাদকমুক্ত আজমিরীগঞ্জ—এটাই হোক আমাদের অঙ্গীকার।

ট্যাগ
জনপ্রিয়
নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায আনন্দ মিছিল

আপডেট সময় : ০৯:১৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬