নবাবগঞ্জে সোলার সিস্টেম স্থাপন সংক্রান্ত অবহিতকরণ

সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে সোলার সিস্টেম স্থাপন সংক্রান্ত কমিটির অবহিতকরণ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার এতে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, উদ্যোক্তা, প্রেসক্লাব প্রতিনিধিসহ অংশীজনদের নিয়ে এ সভা করা হয়।

সভায়, সরকারের নির্দেশনায় প্রাথমিকভাবে দুই পদ্ধতিতে আবেদন গ্রহণের বিষয়ে আলোচনা হয়। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় এতে সরকারি অফিস, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে সোলার সিস্টেম স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ, ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ ক্রয় করে জাতীয় গ্রিডে যুক্ত করার বিষয়ে মতামত জানানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মো. খালেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমীর হোসেন, অধ্যক্ষ আব্দুল মান্নান, নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলু প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয়
নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায আনন্দ মিছিল

নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায আনন্দ মিছিল

নবাবগঞ্জে সোলার সিস্টেম স্থাপন সংক্রান্ত অবহিতকরণ

আপডেট সময় : ০৯:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬