শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
‘চলব মোরা একসাথে, জয় করব মানবতাকে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে ও পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনটি দারুণ কাজ করে যাচ্ছে। আগামীতে সংগঠনটি নিবন্ধন নিয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের সেবামূলক কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। আমিও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সংগঠনের সহসভাপতি আব্দুল জালাল, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ হর গোপাল পাল, সাংগঠনিক সম্পাদক আশিক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক সেলিম আহমদ ও সিনিয়র সদস্য জব্বার আলীসহ অন্যরা।
আলোচনা সভা শেষে সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকের দোয়া ও মাহফিলের মাধ্যমে অনুষ্টানের পরি সমাপ্তি হয়৷
বিজ্ঞাপন





















