ফেনী সিটি গার্লস হাই স্কুলে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের কৃতীদের সংবর্ধনা

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
‎
‎ফেনী সিটি গার্লস হাই স্কুলে ৪র্থ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৩১ অক্টোবর) বিকেলে স্কুল প্রাঙ্গণে  অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কেবিএম শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। ভালোভাবে পড়াশোনা করে ছাত্রীরা দেশের মুখ উজ্জ্বল করবে।

বিজ্ঞাপন

‎বর্তমানে নারীরা কোন কিছুতেই পিছিয়ে নেই। ‎তিনি আরও বলেন, বর্তমান সরকার ছাত্রী ও নারীশিক্ষার প্রসারে এবং তাদের সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছে।
‎
‎এতে​ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার,ইদ্রিস নাহার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক।
‎
‎অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মামুনুর রশীদ।
‎
‎​অনুষ্ঠানে কৃতীদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।
‎স্কুলের ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজ্ঞান বিভাগের ছাত্রীদের ল্যাবের জন্য এক লাখ টাকা উপহার দেন।

ট্যাগ
জনপ্রিয়
ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১২:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬