আট দিন পর পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা, মানিক পশারীর গেজেট নিয়ে প্রশ্ন

মোঃশফিকুল ইসলাম শফিক,পিরোজপুর প্রতিনিধি:

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার ও দাফন নিয়ে সৃষ্ট বিতর্কের আট দিন পর প্রতিবাদ সভা করেছেন পিরোজপুরের মুক্তিযোদ্ধারা। তবে সভায় মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয়, গেজেটভুক্তির প্রক্রিয়া এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তাঁর সাক্ষ্য দেওয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে মৃত্যুর পর তাঁর কবরের পাশে মুক্তিযোদ্ধা সংসদের কেউ গিয়েছিলেন কি না, সে প্রশ্নেরও স্পষ্ট জবাব মেলেনি।

শনিবার (৩১ অক্টোবর) পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল। প্রধান বক্তা ছিলেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি। সভা সঞ্চালনা করেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু।
সভায় বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, আব্দুস সালাম বাতেন ও আব্দুল মান্নান দরাণী। এ ছাড়া কাউখালী উপজেলার এস এম দুলাল, ভান্ডারিয়া উপজেলার মো. মতিউর রহমান, মঠবাড়িয়া উপজেলার মো. মাহাবুবুর রহমান, জিয়ানগর উপজেলার আব্দুর রশিদ হাওলাদার এবং নাজিরপুর উপজেলার আকরাম খান বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার সাক্ষী হিসেবে পরিচিত পিরোজপুরের সমীর কুমার বাচ্চুসহ মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতারা।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানিক পশারীর ভাই চাঁন পশারীর অভিযোগের প্রসঙ্গ ওঠে। চাঁন পশারী দাবি করেছেন, তাঁর ভাই অর্থের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল বলেন, চাঁন পশারী কী বলেছেন এবং কেন বলেছেন, সে বিষয়ে তাঁরা অবগত নন। এটি তাঁর একান্ত ব্যক্তিগত মতামত।
সাংবাদিকদের আরেকটি প্রশ্ন ছিল, মানিক পশারীর মৃত্যুর আট দিন পার হলেও তাঁর কবরের কাছে মুক্তিযোদ্ধা সংসদের কোনো সদস্য বা প্রতিনিধি দল গিয়েছিলেন কি না। জবাবে সংসদের নেতারা জানান, এ বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
সভায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন বলেন, অনেকে কে কে মুক্তিযোদ্ধা ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন। এ সময় তিনি মির্জা জহিরুল হককে দেখিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময় তাঁর পরিবারের সদস্যরা পুরো পরিবারসহ ক্যাম্পে অবস্থান করেছিলেন। পিরোজপুরের মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো গ্রুপিং নেই বলেও দাবি করেন তিনি।

এ সময় প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম হুমায়ুন কবির খোকন তালুকদারের ছেলে ও মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতা নাঈম তালুকদার মানিক পশারীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মানিক পশারী যদি প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন, তাহলে কারা তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন? কোন তিন সহযোদ্ধার সাক্ষ্য বা সুপারিশে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছিলেন? বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানান তিনি। একই সঙ্গে ওই তিন সুপারিশকারীর ভূমিকা খতিয়ে দেখে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান।

বিজ্ঞাপন

নাঈম তালুকদার আরও বলেন, মানিক পশারী যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে তাঁর মৃত্যুর পর মরদেহের সঙ্গে লাঞ্ছনা ও অসম্মানজনক আচরণ এবং গার্ড অব অনারসহ দাফনে বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছে, তারও সুষ্ঠু তদন্ত করতে হবে। এসব ঘটনায় দায়ীদের শনাক্ত করে কঠোর বিচারের আওতায় আনতে হবে। দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। দলাদলি কিংবা রাজনৈতিক বিবেচনায় যেন কোনো মুক্তিযোদ্ধার সম্মানহানি না হয়, সে জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো বিতর্ক কাম্য নয়। তাঁরা কে কোন রাজনৈতিক দলের অনুসারী, সেটিও বিবেচ্য বিষয় নয়। তাঁদের একটাই পরিচয়—তাঁরা দেশের সূর্যসন্তান। মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্ম সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মানিক পশারী ২০২৩ সালের ১৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন। তাঁর গেজেট নম্বর ২৯৩২। তবে কী প্রক্রিয়ায় তিনি স্বীকৃতি পেয়েছিলেন, কারা তাঁর পক্ষে সুপারিশ করেছিলেন এবং গেজেটভুক্তির পক্ষে কী কী নথি রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন গণমাধ্যমে বিতর্কিত ও অসত্য সংবাদ প্রকাশের অভিযোগ তুলে একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল অধিকাংশ সাংবাদিককে ‘বট’ বলে মন্তব্য করেন। এ সময় সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান, তিনি কোন সাংবাদিককে ‘বট’ বলছেন। নির্দিষ্ট করে কারও নাম বলতে না পারায় পরে তিনি ওই মন্তব্য প্রত্যাহার করেন এবং সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন। তবে মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে ওঠা অভিযোগ এবং তাঁর মৃত্যুর পর গার্ড অব অনার ও দাফন নিয়ে সৃষ্ট বিতর্কের নিরপেক্ষ তদন্তের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও দাপ্তরিক নথিপত্র যাচাই ছাড়া মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়া সমীচীন নয়। রাষ্ট্রীয়ভাবে তাঁর গেজেটভুক্তির স্বীকৃতি বহাল থাকা পর্যন্ত তিনি আইন অনুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী। তবে গেজেটভুক্তির প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করাও জরুরি।

বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান অক্ষুণ্ন রাখা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি নিয়ে যেকোনো বিতর্কে আবেগের পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সভায় অংশ নেওয়া ব্যক্তিরা।

ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০৮:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬