জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল-‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, খামারি, উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রাশেদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ মনোয়ারা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ প্রদীপ মন্ডল, তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। এছাড়াও বিভিন্ন স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গরু, ছাগল, হাঁস-মুরগি পালন ও দুগ্ধ উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে।
বক্তারা আরও বলেন, খামারিদের আধুনিক প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপাখি লালন-পালন, সঠিক টিকাদান, রোগ প্রতিরোধ ও বাজারজাতকরণ নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে খামারিদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।
সভায় খামারিরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ খাতে সফল খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ১২:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬