পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে রাতভর অভিযানে অন্তত ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এসময় ঘটনার মূল হোতা ডেভিড দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হয় সে। এঘটনায় পুলিশের দুইজন উপ-পরিদর্শক নন্দন ও রফিক আহত হয় বলে জানায় পুলিশ। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পুলিশ হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ডেভিড পালাতে গেলে গুলি করলে তার পায়ে বিদ্ধ হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া, এসআরবির পৃথক আরেকটি দল আদর ও আজাদ নামে আরও দুʼজনকে গ্রেপ্তার করেছে বলে জানান হাসিনুজ্জামান। অভিযানে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, পুলিশ ও এসআরবির টিম অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এর আগে, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে ওয়ারেন্টের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০১:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬