গাইবান্ধা প্রতিনিধি :
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা বাড়াতে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে স্টেশন বাদিয়াখালী নুরুলগঞ্জ হাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাফায়েতুল ইসলাম পাভেল, মো. রওশন আলম, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম লেলিন, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. তরিকুল ইসলাম মনু, মো. রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়িঘর, হাটবাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন



















