আলিম পরীক্ষায় ফুলবাড়ীর একমাত্র জিপিএ-৫ অর্জন রবিউল আলমের

ইয়াকুব সরকার, বিশেষ প্রতিনিধি | কুড়িগ্রাম:

২০২৬ সালের আলিম পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছেন মো. রবিউল আলম। তিনি উপজেলার শাহবাজার এ.এইচ. ফাজিল মাদরাসার শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে তাঁর এই কৃতিত্বের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। জানা গেছে, রবিউল আলম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফুলবাড়ী পূর্ব থানা শাখার সদ্য সাবেক সেক্রেটারি এবং সংগঠনটির একজন সাথী।
মাদরাসা সূত্রে জানা যায়, চলতি বছরের আলিম পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৮০ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তাঁদের মধ্যে ৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছেন ৩৬ জন শিক্ষার্থী। পাসের হার ৪৮ দশমিক ৬৫ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেছেন একজন, তিনি রবিউল আলম।
উপজেলায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে একমাত্র জিপিএ-৫ অর্জনের খবরে শিক্ষক, সহপাঠী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা রবিউল আলমের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

পুলিশ সদস্য হত্যার মূল হোতা মাদক সম্রাট ডেভিড গুলিবিদ্ধ-গ্রেপ্তার ৬

আলিম পরীক্ষায় ফুলবাড়ীর একমাত্র জিপিএ-৫ অর্জন রবিউল আলমের

আপডেট সময় : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬