করিমগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জে গুণধর বিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মদন অনির্বাণ ক্লাব ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জামান টেলিকম ফুটবল একাদশ। দলটি কিশোরগঞ্জ শহরের।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার গুণধর ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জামান টেলিকম ফুটবল একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গুণধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন গুণধর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুখছেদুল মমিন সবুজ ও সিরাজুল হক, চেয়ারম্যান পদপ্রার্থী শেখ নজরুল ইসলাম, ইউপি সদস্য দ্বীন ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী কুবেদুর রহমান মীর বাবলু মাস্টার,গুণধর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আঙ্গুর ভূঁইয়া এবং বিএনপি নেতা গোলাম কিবরিয়া খুররমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা দেখতে মাঠে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হন। তাঁদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন



















