ইসলামপুর উপজেলা প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানটির সাতজন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেছে শূন্যজন। ফলে পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, প্রতিষ্ঠানটির (ইন:
১০৭৯৯৩) মোট পরীক্ষার্থী ছিল সাতজন। পরীক্ষায় অংশ নেয় সাতজনই। তাদের মধ্যে পাস করেনি কেউ। এমনকি
জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যাও শূন্য।
ফলাফল বিবরণীতে প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করে পরীক্ষার্থীর সংখ্যা, উপস্থিতি, উত্তীর্ণের সংখ্যা ও পাসের হার নিশ্চিত করা হয়েছে।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে
উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এমন ফলাফলের পেছনে শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশিষ্টরা।
শিক্ষাপ্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ
নেওয়ার দাবি উঠেছে।





















